— অন্য যাঁহারা; — বেদান্তজ্ঞ; — আত্মব্রহ্মই; — বিশ্বরূপতা; — প্রাপ্ত হয় (হন); — উপাদানরূপ হওয়ার কারণে; — এবং আরও কেহ; — ভ্রান্তিরূপতা (বিশ্বকে ভ্রান্তিরূপ মনে করেন)
অন্য কোনো বেদান্তজ্ঞ (মনে করেন) আত্মব্রহ্মই উপাদানরূপ হওয়ার কারণে বিশ্বরূপ হন; এবং আরও কেহ (মনে করেন) বিশ্ব ভ্রান্তিরূপ।