The Vision of Śiva· 6.67 / 126

The Vision of Śiva6.67

6.67
रूपे हेत्वन्तरापेक्षा यत्र तत्र तथा कृता । घटस्य नश्वरात्मत्वे मुद्गरादेरपेक्षणम् ॥६७॥
rūpe hetvantarāpekṣā yatra tatra tathā kṛtā | ghaṭasya naśvarātmatve mudgarāderapekṣaṇam
— রূপের ক্ষেত্রে ; — আর এক হেতুর অপেক্ষা ; — যেখানে যেখানে ; — তদ্রূপ কৃত ; — ঘটের ; — স্বভাব নশ্বর হইলে ; — মুদ্‌গরাদির (হাতুড়ি প্রভৃতির) ; — অপেক্ষা (নিরর্থক হইত)

যেখানে যেখানে (নূতন) রূপের ক্ষেত্রে আর এক হেতুর অপেক্ষা তদ্রূপ কৃত হয় (তাহা পূর্ববস্তুর স্থায়িত্ব প্রকাশ করে); (পক্ষান্তরে) যদি ঘটের স্বভাবই নশ্বর (আপনিই বিনাশী) হইত, তবে মুদ্‌গরাদির (হাতুড়ি প্রভৃতির, ভাঙিবার) অপেক্ষা (নিরর্থক হইত)।