नाशं घटस्य जनयेत्तत्सम्बन्धितया स्थितम् ।
मृत्पिण्डस्य घटोत्पत्तौ सति तज्जननात्मके ॥६६॥
nāśaṃ ghaṭasya janayettatsambandhitayā sthitam |
mṛtpiṇḍasya ghaṭotpattau sati tajjananātmake
(যদি বল সামগ্রী) ঘটের নাশ জন্ম দিতে পারে — (ইহা টেকে কেবল) তাহার (কারণের সেই নাশের সহিত) সম্বন্ধিতার দ্বারা; যেমন মৃৎপিণ্ডের ঘটোৎপত্তিতে (সামর্থ্য টেকে কেবল) যখন (মৃত্তিকা) সেই (ঘট)-জননাত্মক স্বভাবযুক্ত।