कुर्वन् वा किं तदा कुर्वन् न भावं तद्घटादिकात् ।
अनन्यं व्यतिरिक्तं वा यर्ह्यनन्यस्तथाविधः ॥६१॥
kurvan vā kiṃ tadā kurvan na bhāvaṃ tadghaṭādikāt |
ananyaṃ vyatiriktaṃ vā yarhyananyastathāvidhaḥ
অথবা (কিছু) করিতে করিতে — তবে তখন কী করিতে করিতে? (তাহা নিজ বিনাশরূপ) কোনো ভাব (বস্তু) ঘটাদি হইতে (উৎপাদন করিতে পারে না) — (সেই বিনাশ ঘট হইতে) অনন্য (অভিন্ন) হউক বা ব্যতিরিক্ত (ভিন্ন) হউক; কারণ অনন্য হইলে (সেই বিনাশ) তদ্বিধ (অর্থাৎ অবিনষ্ট ঘটই)।