दृष्टान्तेऽपि हि सादृश्ये प्रत्यक्षेण क्षणग्रहः ।
दीपज्वालासमूहेषु कम्पनं न विनाशिता ॥५६॥
dṛṣṭānte'pi hi sādṛśye pratyakṣeṇa kṣaṇagrahaḥ |
dīpajvālāsamūheṣu kampanaṃ na vināśitā
সাদৃশ্যের জন্য আনীত দৃষ্টান্তেও (দীপশিখায়) প্রত্যক্ষ দ্বারা (পৃথক্) ক্ষণের গ্রহণ নাই; দীপজ্বালার সমূহে কেবল কম্পন (থাকে), (ক্ষণে ক্ষণে নাশ-নবোৎপত্তিরূপ) বিনাশিতা নহে।