उत्पद्यमाने विज्ञाने नार्थनिष्पन्नता मता ।
नचार्थजातेऽवस्तुत्वं नावस्तुग्रहणादरः ॥४५॥
utpadyamāne vijñāne nārthaniṣpannatā matā |
nacārthajāte'vastutvaṃ nāvastugrahaṇādaraḥ
জ্ঞান উৎপদ্যমান (উৎপন্ন হইতে থাকা) অবস্থায় অর্থের (বিষয়ের) নিষ্পন্নতা (সম্পন্নতা) গৃহীত হয় না; এবং অর্থ জাত হইলে (তাহার) অবস্তুত্ব (অসত্যতা) নাই — সুতরাং (তাহাকে) অবস্তুগ্রহণ (অসত্যের গ্রহণ) বলিবার আদর (যৌক্তিকতা) নাই।