नच शुद्धस्य बाह्यार्थाभासता चेदविद्यया ।
वासनारूपया शुद्धे नाशुद्धा वासना भवेत् ॥४०॥
naca śuddhasya bāhyārthābhāsatā cedavidyayā |
vāsanārūpayā śuddhe nāśuddhā vāsanā bhavet
এবং শুদ্ধ (জ্ঞানের) বাহ্যার্থ-আভাসতা (বাহ্য বস্তুরূপে প্রতিভাত হওয়া স্বীকার্য নহে); কারণ যদি (বল তাহা) বাসনারূপ অবিদ্যা দ্বারা (উদিত হয়) — (তথাপি) শুদ্ধ (জ্ঞান)-এ কোনো অশুদ্ধ বাসনা থাকিতে পারে না।