प्रकृत्यादीश्वरत्वेन सर्वदैव तदात्मता ।
संवित्तिशून्यब्रह्मत्ववादिनां जडतैव सा ॥२९॥
prakṛtyādīśvaratvena sarvadaiva tadātmatā |
saṃvittiśūnyabrahmatvavādināṃ jaḍataiva sā
(পক্ষান্তরে আমাদের মতে) প্রকৃত্যাদির উপর (শিবের) ঈশ্বরত্ব দ্বারা সর্বদাই তদাত্মতা (তাঁহাকে আত্মারূপে পাওয়া)। কিন্তু যাঁহারা সংবিৎ-শূন্য (অচেতন) ব্রহ্ম শিক্ষা দেন, তাঁহাদের সেই (ব্রহ্ম) কেবল জড়তা।