संसारस्यानुपाल्यत्वाद्द्वेषादिमलहानितः ।
अथवा स्वात्मविभवपरमानन्दतृप्तितः ॥१०९॥
saṃsārasyānupālyatvāddveṣādimalahānitaḥ |
athavā svātmavibhavaparamānandatṛptitaḥ
(মুক্তেরা জগৎ চালু রাখিবার জন্য ক্রিয়া করে না,) কারণ সংসার অনুপাল্য (টিকাইয়া রাখিবার প্রয়োজনহীন); (ইহা) দ্বেষাদি মলের পরিত্যাগ হইতে, অথবা নিজ আত্মার বিভবের পরমানন্দে তৃপ্তি হইতে।