तन्निष्ठत्वात् पञ्चविधकृत्यस्योन्मुखतैव नो ।
भवेन्मुक्तात्मभेऽपि सा त्वनादौ शिवे स्थिता ॥११०॥
tanniṣṭhatvāt pañcavidhakṛtyasyonmukhataiva no |
bhavenmuktātmabhe'pi sā tvanādau śive sthitā
তাহাতে (সেই আনন্দে) নিষ্ঠ হওয়ার কারণে, পঞ্চবিধ কৃত্যের প্রতি ঔন্মুখ্যই (প্রবণতাই) উদিত হইবে না, এমনকি দীপ্যমান মুক্তাত্মাতেও; কিন্তু সেই (পঞ্চবিধ ক্রিয়া) অনাদি শিবে (নিত্য) অবস্থিত।