The Vision of Śiva· 6.102 / 126

The Vision of Śiva6.102

6.102
सर्वेषां सर्वदेहस्था संवित्केन निवार्यते । कर्मणामानुरूप्याच्चेत् संविद्बाधा न कर्मभिः ॥१०२॥
sarveṣāṃ sarvadehasthā saṃvitkena nivāryate | karmaṇāmānurūpyāccet saṃvidbādhā na karmabhiḥ
— সকলের ; — সর্বদেহস্থ ; — সংবিৎ (চেতনা) ; — কীসের দ্বারা ; — নিবারিত হয় ; — কর্মের ; — আনুরূপ্যে (অনুযায়ী) ; — যদি (বল) ; — সংবিতের বাধা ; — কর্ম দ্বারা নহে

সর্ব দেহস্থ সকলের সংবিৎ (চেতনা) কীসের দ্বারা নিবারিত (কোনো দেহ হইতে বর্জিত) হয়? যদি (বল) কর্মের আনুরূপ্যে (কর্ম অনুযায়ী সীমিত) — (আমরা উত্তর করি) কর্ম দ্বারা সংবিতের (যথার্থ) বাধা নাই (— কর্ম বড়জোর আবৃত করে, লোপ করে না)।