प्रतिबिम्बेष्वसत्यत्वादमूर्तेष्वेष्वगोचरात् ।
तस्माद्घटः स्वमात्मानमवगच्छन्नवस्थितः ॥३४॥
pratibimbeṣvasatyatvādamūrteṣveṣvagocarāt |
tasmādghaṭaḥ svamātmānamavagacchannavasthitaḥ
(যুক্তিযুক্ত নহে,) কারণ প্রতিবিম্ব অসত্য, এবং অমূর্ত (আত্মা)-তে এই (মূর্ত বস্তুসমূহ) অগোচর। অতএব ঘট নিজ আত্মাকে অবগত (জ্ঞাত) করিয়াই অবস্থান করে (— সে স্বয়ং চৈতন্যের আশ্রয়)।