अन्तर्विंशति चेच्छक्तिरन्तरप्युपलम्भनम् ।
अप्रवेशान्न मनसः सम्बन्ध उपपद्यते ॥३०॥
antarviṃśati cecchaktirantarapyupalambhanam |
apraveśānna manasaḥ sambandha upapadyate
যদি (বল) শক্তি (বস্তুর) অভ্যন্তরে প্রবেশ করে — তবে অভ্যন্তরেও উপলম্ভন (জ্ঞান) হইতে হইত (যাহা অসঙ্গত); এবং মন প্রবেশ করে না বলিয়া মনের (বস্তুর সহিত) সম্বন্ধও উপপন্ন হয় না (— কেবল চৈতন্যই তাহাদের সংযোগ করে)।