शक्तिर्घटेऽत्र किं कुर्यागृहित्वान्तरथाविशेत् ।
बुध्नोदरादिकं तत्तु गृहीत्वा नच युज्यते ॥२८॥
śaktirghaṭe'tra kiṃ kuryāgṛhitvāntarathāviśet |
budhnodarādikaṃ tattu gṛhītvā naca yujyate
শক্তি এখানে ঘটে কী করিতে পারে? (ঘটকে) গ্রহণ করিয়া কি তবে অভ্যন্তরে প্রবেশ করিবে? কিন্তু (শক্তির) বুধ্ন-উদরাদি (ঘটের তলা-পেট প্রভৃতি) গ্রহণ সম্ভবও নহে (কারণ অমূর্ত মূর্তকে ধরিতে পারে না)।