नान्यथा ग्रहणं तेषां देवदत्तेन चेद्भवेत् ।
देवदत्तोऽत्र किं कुर्याच्चक्षुश्चेत् प्रेरयेद्घटे ॥२३॥
nānyathā grahaṇaṃ teṣāṃ devadattena cedbhavet |
devadatto'tra kiṃ kuryāccakṣuścet prerayedghaṭe
এবং তাহাদের গ্রহণ অন্যথা (চৈতন্য ব্যতীত) হইতে পারে না। যদি (বল) তাহা দেবদত্ত দ্বারা হয় — দেবদত্ত এখানে কী করিতে পারে (ঘটকে জ্ঞাত করাইতে)? যদি (বল) সে ঘটের প্রতি চক্ষু প্রেরণ করে (— পরবর্তী দোষ দেখ)।