The Vision of Śiva· 5.19 / 110

The Vision of Śiva5.19

5.19
प्राणाद्युन्मेषविरहादभिव्यक्तं नु कस्य तत् । सर्वचैतन्यवादे तु चार्वाकोऽत्र न सिद्ध्यति ॥१९॥
prāṇādyunmeṣavirahādabhivyaktaṃ nu kasya tat | sarvacaitanyavāde tu cārvāko'tra na siddhyati
— প্রাণাদির উন্মেষের বিরহ হইতে ; — অভিব্যক্ত ; — প্রকৃতপক্ষে ; — কাহার নিকট ; — সেই (জড়ত্ব) ; — সর্বচৈতন্যবাদে ; — কিন্তু ; — চার্বাক ; — এখানে ; — সিদ্ধ হয় না

প্রাণাদির উন্মেষের বিরহ (অভাব) হইতে — সেই (কথিত জড়ত্ব) প্রকৃতপক্ষে কাহার নিকট অভিব্যক্ত হয় (যেহেতু সেই অভিব্যক্তিই চেতন)? কিন্তু সর্বচৈতন্যবাদে চার্বাক এখানে (চৈতন্যকে জড়ের উপজাতমাত্র বলিয়া) সিদ্ধ করিতে পারেন না।