किमात्मप्रेरणेनात्र ज्ञातेऽज्ञातेऽथवा बहिः ।
ज्ञाते तु ज्ञानरूपत्वात् प्रेरणं केन हेतुना ॥११६॥
kimātmapreraṇenātra jñāte'jñāte'thavā bahiḥ |
jñāte tu jñānarūpatvāt preraṇaṃ kena hetunā
এখানে জ্ঞাত বা অজ্ঞাত বাহ্য (বিষয়ের) প্রতি আত্মপ্রেরণের (আত্মা কর্তৃক প্রেরণের) কী (প্রয়োজন)? জ্ঞাত হইলে তো জ্ঞানরূপত্ববশে — (তবে) প্রেরণ কোন্ হেতুতে?