— মায়াশক্তি দ্বারা; — বিভুর (সর্বব্যাপী প্রভুর); — সেই (পরামর্শ)ই; — ভিন্ন-সংবেদ্য-গোচরা (যাহার বিষয় ভিন্ন ভিন্ন জ্ঞেয়); — কথিত, উক্ত; — জ্ঞান, সংকল্প, অধ্যবসায় আদি নামে
বিভুর সেই (পরামর্শ)ই মায়াশক্তি দ্বারা ভিন্ন-সংবেদ্য-গোচর হইয়া জ্ঞান, সংকল্প, অধ্যবসায় আদি নামে কথিত হয়।