Karpūrādi Stotra 1.7
गतासूनां बाहुप्रकरकृतकाञ्चीपरिलसन्नितम्बां
दिग्वस्त्रां त्रिभुवनविधात्रीं त्रिणयनाम् ।
श्मशानस्थे तल्पे शवहृदि महाकालसुरतप्रयुक्तां
त्वां ध्यायन् जननि जडचेता अपि कविः ॥७॥
gatāsūnāṃ bāhu-prakara-kṛta-kāñcī-parilasan-nitambāṃ |
dig-vastrāṃ tribhuvana-vidhātrīṃ tri-nayanām |
śmaśāna-sthe talpe śava-hṛdi mahākāla-surata-prayuktāṃ |
tvāṃ dhyāyañ janani jaḍa-cetā api kaviḥ ||7||
śikhariṇī
— নিহতের (যাঁহাদের প্রাণ চলিয়া গিয়াছে) ; — বাহু-সমূহ দ্বারা রচিত কাঞ্চী (কটি-ভূষণ) দ্বারা শোভিত-নিতম্বা ; — দিক্-বস্ত্রা (চার দিকই বস্ত্ররূপ — অর্থাৎ নগ্না) ; — ত্রিভুবন-বিধাত্রী (ত্রিজগতের রচয়িত্রী) ; — ত্রি-নয়না ; — শ্মশানে স্থিত ; — তল্পে (শয্যায়) ; — শবের হৃদয়ে ; — মহাকালের সঙ্গে সুরত-সঙ্গে যুক্তা ; — তোমাকে ; — ধ্যান করিতে করিতে ; — হে জননী ; — জড়-বুদ্ধি ; — এমনকি ; — কবি (হয়) হে জননী! মৃতদেহের বহু বাহু দ্বারা রচিত কাঞ্চীতে যাঁহার নিতম্ব শোভিত, দিগ্বসনা (নগ্না), ত্রিভুবনের বিধাত্রী, ত্রিনয়না, শ্মশানস্থ শয্যায় শবের হৃদয়ের উপরে মহাকালের সহিত সুরতে নিরতা — তোমাকে ধ্যান করিয়া জড়বুদ্ধি মানুষও কবি হইয়া উঠে।