Karpūrādi Stotra · 1.11

Karpūrādi Stotra 1.11

1.11
समाः सुस्थीभूतो जपति विपरीतां यदि सदा विचिन्त्य त्वां ध्यायन्नतिशयमहाकालसुरताम् । तदा तस्य क्षोणीतलविहरमाणस्य विदुषः कराम्भोजे वश्या पुरहरवधू सिद्धिनिवहाः ॥११॥
samāḥ susthī-bhūto japati viparītāṃ yadi sadā | vicintya tvāṃ dhyāyann atiśaya-mahākāla-suratām | tadā tasya kṣoṇī-tala-viharamāṇasya viduṣaḥ | karāmbhoje vaśyā purahara-vadhū siddhi-nivahāḥ ||11||
śikhariṇī
— বৎসর-পর্যন্ত ; — সুস্থি-ভূত, সুস্থির ; — জপ করে ; — বিপরীত (আসনে — বিপরীত-রতি-ভঙ্গিতে) ; — যদি ; — সদা ; — চিন্তা করিয়া ; — তোমাকে ; — ধ্যান করিতে করিতে ; — মহাকালের সঙ্গে অতিশয় সুরতে রতা ; — তখন ; — তাহার ; — ক্ষোণী-তলে (পৃথিবী-পৃষ্ঠে) বিহরমাণ ; — বিদ্বানের ; — কর-অম্বুজে (হস্ত-পদ্মে) ; — বশীভূতা ; — পুরহর (শিব)-এর বধূ ; — এবং সিদ্ধি-সমূহ

যদি কেহ সুস্থিরচিত্তে বহু বৎসর ধরিয়া বিপরীত (বিপরীতরতি) আসনে অতিশয় মহাকালের সহিত সুরত-নিরতা তোমাকে ভাবনা ও ধ্যান করিয়া সর্বদা জপ করেন, তবে সেই বিদ্বানের ক্ষোণীতলে বিচরণকালে, পুরহর-বধূ এবং সিদ্ধি-নিচয় তাঁহার করকমলে বশীভূতা হন।