तत्र हृद्ये स्थण्डिले विमलमकुरवद् ध्याते स्वम् एव रूपं याज्यदेवताचक्राभिन्नं मूर्तिबिम्बितम् इव दृष्ट्वा हृद्यपुष्पगन्धासवतर्पणनैवेद्यधूपदीपोपहारस्तुतिगीतवाद्यनृत्तादिना पूजयेत् जपेत् स्तुवीत तन्मयीभावम् अशङ्कितं लब्धुम्
Transliteration (IAST)
tatra hṛdye sthaṇḍile vimalamakuravad dhyāte svam eva rūpaṃ yājyadevatācakrābhinnaṃ mūrtibimbitam iva dṛṣṭvā hṛdyapuṣpagandhāsavatarpaṇanaivedyadhūpadīpopahārastutigītavādyanṛttādinā pūjayet japet stuvīta tanmayībhāvam aśaṅkitaṃ labdhum
তন্মধ্যে হৃদয়-রূপ স্থণ্ডিল বিমল মুকুরের (দর্পণের) ন্যায় ধ্যাত হইলে, নিজ রূপকে — যাজ্য-দেবতা-চক্র-অভিন্ন — মূর্তিতে প্রতিবিম্বিতের ন্যায় দেখিয়া, হৃদ্য পুষ্প, গন্ধ, আসব, তর্পণ, নৈবেদ্য, ধূপ, দীপ, উপহার, স্তুতি, গীত, বাদ্য, নৃত্য প্রভৃতি দিয়া পূজা করিবেন, জপ করিবেন, স্তব করিবেন — অশঙ্কিত তন্ময়ীভাব লাভ করিতে।