ततो देवं पूजयित्वा तदाकृतिं कुशादिमयीम् अग्रे स्थापयित्वा गुर्वासादितज्ञानोपदेशक्रमेण तां पश्येत् स च मूलाधाराद् उदेत्य प्रसृतसुविततानन्तनाड्यध्वदण्डं वीर्येणाक्रम्य नासागगनपरिगतं विक्षिपन् व्याप्तुम् ईष्टे
Transliteration (IAST)
tato devaṃ pūjayitvā tadākṛtiṃ kuśādimayīm agre sthāpayitvā gurvāsāditajñānopadeśakrameṇa tāṃ paśyet sa ca mūlādhārād udetya prasṛtasuvitatānantanāḍyadhvadaṇḍaṃ vīryeṇākramya nāsāgaganaparigataṃ vikṣipan vyāptum īṣṭe
অতঃপর দেবকে পূজা করিয়া, সেই (মৃত আত্মার) কুশাদি-ময় আকৃতি সম্মুখে স্থাপন করিয়া, গুরু-হইতে-প্রাপ্ত জ্ঞান-উপদেশ-ক্রমে তাহাকে দর্শন করিবেন। আর সেই (প্রাণশক্তি), মূলাধার হইতে উদিত হইয়া, প্রসৃত-সুবিতত (সুদূরবিস্তৃত)-অনন্ত-নাড়ী-অধ্ব-দণ্ডকে বীর্যে আক্রমণ করিয়া, নাসা-গগনে (নাসিকার শূন্যে) পরিগত হইয়া, বিক্ষিপ্ত হইতে হইতে ব্যাপ্ত করিতে সমর্থ।