कालुष्यापगमो हि शुद्धिः कालुष्यं च तदेकरूपे ऽपि अतत्स्वभावरूपान्तरसंवलनाभिमानः
Transliteration (IAST)
kāluṣyāpagamo hi śuddhiḥ kāluṣyaṃ ca tadekarūpe 'pi atatsvabhāvarūpāntarasaṃvalanābhimānaḥ
কারণ শুদ্ধি হইল কালুষ্যের (কলুষের) অপগম; এবং কালুষ্য হইল — এক-রূপ (অখণ্ড আত্মা)-তেও — অ-তৎ-স্বভাব (নিজ-স্বভাব নহে এমন) ভিন্ন রূপের সংবলন (মিশ্রণ)-অভিমান।