The Vision of Śiva· 6.32 / 126

The Vision of Śiva6.32

6.32
स्वर्गमुक्तिवादिनां तु बन्धमोक्षौ व्यवस्थितौ । ये बाह्यवादिनो बौद्धास्ते भेदं समुपाश्रिताः ॥३२॥
svargamuktivādināṃ tu bandhamokṣau vyavasthitau | ye bāhyavādino bauddhāste bhedaṃ samupāśritāḥ
— কিন্তু স্বর্গমুক্তিবাদীদের পক্ষে ; — বন্ধ ও মোক্ষ ; — ব্যবস্থিত ; — যে বাহ্যবাদী ; — বৌদ্ধেরা ; — তাহারা ; — ভেদে ; — আশ্রয় লইয়াছেন

কিন্তু যাঁহারা স্বর্গকেই মুক্তি বলেন, তাঁহাদের পক্ষে বন্ধ ও মোক্ষ (কেবল পৃথক্‌) স্থিতিরূপে ব্যবস্থিত। এবং যে বৌদ্ধেরা বাহ্যবাদী — তাঁহারা ভেদে (বিষয় ও জ্ঞানের ভেদে) আশ্রয় লইয়াছেন।