नौतरभ्रान्तिनाशादौ सम्यग्दृष्टिसमुद्गमात् ।
यमसैनिकसद्दृष्टिधरादेश्चलनोद्गमात् ॥७९॥
nautarabhrāntināśādau samyagdṛṣṭisamudgamāt |
yamasainikasaddṛṣṭidharādeścalanodgamāt
(চৈতন্যের সর্বজ্ঞতা সমর্থিত হয়) নৌতরণ (নৌকায় পার হওয়া) প্রভৃতি বিষয়ে ভ্রান্তির নাশে, সম্যক্ দৃষ্টির উদয় হইতে; এবং মরণকালে যমসৈনিক প্রভৃতি দর্শনকারীদের কম্পনের উদয় হইতে (— এমন ঘটনা অদৃষ্টগামী জ্ঞান নির্দেশ করে)।