क्षणिकत्वेन शब्दानामनभिव्यक्तितोऽपिवा ।
स्फोटाभिव्यंग्यपक्षे तु तत्रापि क्रमता कथम् ॥९७॥
kṣaṇikatvena śabdānāmanabhivyaktito'pivā |
sphoṭābhivyaṃgyapakṣe tu tatrāpi kramatā katham
শব্দসমূহের (বর্ণসমূহের) ক্ষণিকত্ববশে একসঙ্গে অনভিব্যক্তিবশতও (একত্রে প্রকাশের অভাববশতও অর্থবোধ হয় না); আবার স্ফোট-অভিব্যঙ্গ্য পক্ষেও (স্ফোট অভিব্যক্ত হয় এই মতেও) — সেখানেও ক্রমতা (ক্রম) কেমন করিয়া?