आप्तवाक्यादथास्तीह तत्सत्यत्वेऽदृढा मतिः ।
न राजते ह्ययोवक्ता सत्यभाषी कदाचन ॥९०॥
āptavākyādathāstīha tatsatyatve'dṛḍhā matiḥ |
na rājate hyayovaktā satyabhāṣī kadācana
এখন যদি (বল) — আপ্তবাক্য (বিশ্বস্ত ব্যক্তির বাক্য) হইতে এখানে (প্রমা) আছে — (উত্তরে) তাহার সত্যত্বে দৃঢ় মতি নাই; কারণ অভ্রান্ত বক্তা সত্যভাষী সর্বদা (এমন) শোভা পায় না (থাকে না)।