नासंबद्धस्य करणं सत्कार्याच्चेत्स विद्यते ।
सन्नप्यसावसंवेद्यो व्यञ्जकस्याप्यभावतः ॥५०॥
nāsaṃbaddhasya karaṇaṃ satkāryāccetsa vidyate |
sannapyasāvasaṃvedyo vyañjakasyāpyabhāvataḥ
‘অসংবদ্ধের (অসম্বন্ধবিশিষ্টের) করণ নাই’ — যদি (বল), (উত্তরে) সৎকার্যবাদ অনুসারে সেই (ঘট) বিদ্যমান; সৎ হইলেও সেই (ঘট) অসংবেদ্য (অজ্ঞেয়), কারণ ব্যঞ্জকের (অভিব্যক্তকের) অভাব।