सत्कार्यं नोपपन्नं चेत्सतः किं करणेन यत् ।
अभिव्यक्तिरथास्यात्र क्रियते सापि किं सती ॥३५॥
satkāryaṃ nopapannaṃ cetsataḥ kiṃ karaṇena yat |
abhivyaktirathāsyātra kriyate sāpi kiṃ satī
‘সৎকার্য (কার্য পূর্বে কারণে সৎ) উপপন্ন নয়’ — যদি (বল), (উত্তরে) যাহা সৎ তাহার করণে (উৎপাদনে) কী প্রয়োজন? যেহেতু (তবে কেবল) অভিব্যক্তি; এখন যদি (বল) ইহার অভিব্যক্তি এখানে কৃত হয় — সেই (অভিব্যক্তি)ও কি সতী (পূর্বসিদ্ধা)?