साऽरोदीदिति वेदेऽस्ति नार्थवादो निरर्थकः ।
विध्यङ्गत्वेन चेत्सत्ता नासत्यस्याङ्गता स्थिता ॥६७॥
sā'rodīditi vede'sti nārthavādo nirarthakaḥ |
vidhyaṅgatvena cetsattā nāsatyasyāṅgatā sthitā
'তিনি রোদন করিলেন' (ইত্যাদি) বেদে আছে; (এমন) অর্থবাদ নিরর্থক নহে। যদি (বল) ইহার সত্তা কেবল বিধির অঙ্গরূপে — (আমরা বলি) অসত্যের অঙ্গতা সম্ভব নহে (সুতরাং এই বাক্যও সত্যতা প্রতিপাদন করে)।