स्वधर्मत्वेऽस्या मालिन्यं परधर्मेऽपि कस्य सा ।
परस्य शास्त्रानिष्टस्य स्वतन्त्रा वा तथापि सा ॥२९॥
svadharmatve'syā mālinyaṃ paradharme'pi kasya sā |
parasya śāstrāniṣṭasya svatantrā vā tathāpi sā
উহার নিজ ধর্ম হইলে উহাতে মালিন্য; আর অন্যের ধর্ম হইলেও — কাহার সেই (অন্য)? — কারণ এমন 'অন্য' তোমাদের শাস্ত্রে অনিষ্ট (অস্বীকৃত); অথবা (অবিদ্যা) স্বতন্ত্র (হইবে) — তথাপি (অসঙ্গত থাকে)।