Verses on the Recognition of the Lord· 5.2 / 21

Verses on the Recognition of the Lord5.2

5.2
प्रागिवार्थो ऽप्रकाशः स्यात् प्रकाशात्मतया विना न च प्रकाशो भिन्नः स्याद् आत्मार्थस्य प्रकाशता ॥२॥
prāgivārtho 'prakāśaḥ syāt prakāśātmatayā vinā na ca prakāśo bhinnaḥ syād ātmārthasya prakāśatā
— পূর্বের ন্যায় (অর্থাৎ কেবল আন্তর থাকিয়া) ; — অর্থ, বিষয় ; — অপ্রকাশ, অনুদ্ভাসিত ; — হইত ; — প্রকাশস্বভাব দ্বারা (প্রকাশই আত্মা — এই ধর্ম দ্বারা) ; — ব্যতীত, ছাড়া ; — এবং না ; — প্রকাশ (চৈতন্যের আলোক) ; — ভিন্ন, পৃথক্‌ ; — হইত ; — অর্থের নিজ (আত্মার) ; — প্রকাশতা (যাহা তাহার প্রকাশরূপতা)

প্রকাশস্বভাব ব্যতীত অর্থ পূর্বের ন্যায় অপ্রকাশ থাকিয়া যাইত; এবং প্রকাশ (অর্থ হইতে) ভিন্ন হইতে পারে না, কারণ (সেই প্রকাশই) অর্থের আত্মার প্রকাশতা।