Verses on the Recognition of the Lord· 14.3 / 20

Verses on the Recognition of the Lord14.3

14.3
स्वाङ्गरूपेषु भावेषु प्रमाता कथ्यते पतिः मायातो भेदिषु क्लेशकर्मादिकलुषः पशुः ॥३॥
svāṅgarūpeṣu bhāveṣu pramātā kathyate patiḥ māyāto bhediṣu kleśakarmādikaluṣaḥ paśuḥ
— নিজ অঙ্গরূপ (নিজের অংশরূপ) সমূহে ; — ভাবসমূহে (যখন তেমন) ; — প্রমাতা ; — কথিত হন, অভিহিত হন ; — পতি, প্রভু ; — মায়াবশতঃ, মায়ার দ্বারা ; — ভিন্ন হইলে (ভাবসমূহ পৃথক্‌ হইলে) ; — ক্লেশ-কর্মাদি দ্বারা কলুষিত ; — পশু, বদ্ধ আত্মা

নিজ অঙ্গরূপ ভাবসমূহে (অবস্থিত হইলে) প্রমাতা পতি বলিয়া কথিত; মায়াবশতঃ (ভাবসমূহ) ভিন্ন হইলে, ক্লেশ-কর্মাদি দ্বারা কলুষিত হইয়া পশু (বলিয়া কথিত)।