kāryam avyabhicāryasya liṅgam anyapramātṛgāt
tadābhāsas tadābhāsād eva tv adhipateḥ paraḥ
— কার্য; — অব্যভিচারীর (অবিনাভাবযুক্ত কারণের); — লিঙ্গ, অনুমান-চিহ্ন; — অন্য প্রমাতায় অবস্থিত; — তদাভাস, সেই (কার্যের) আভাস; — সেই (কারণের) আভাস হইতে; — এব, কেবল; — তু, কিন্তু; — অধিপতি হইতে (প্রভু হইতে); — পর, ভিন্ন
কার্য — অব্যভিচারীর (অবিনাভাবযুক্ত কারণের) লিঙ্গ (চিহ্ন); অন্য প্রমাতায় অবস্থিত সেই (কার্যের) আভাস, সেই (কারণের) আভাস হইতেই, কিন্তু অধিপতি হইতে (এই দুই) ভিন্ন।