प्रतिबिम्बतया चान्ये ये वा सर्गमुखे स्वयम् ।
ब्रह्मैव गृह्णात्यात्मानं ततो भेदोपपादनम् ॥११॥
pratibimbatayā cānye ye vā sargamukhe svayam |
brahmaiva gṛhṇātyātmānaṃ tato bhedopapādanam
এবং আরও কেহ প্রতিবিম্বরূপে (ব্যাখ্যা করেন); অথবা (আছেন) যাঁহারা (মনে করেন) সর্গের মুখে (সৃষ্টির আরম্ভে) ব্রহ্ম স্বয়ংই আপনাকে গ্রহণ করে, এবং তাহা হইতে ভেদের উপপাদন (ঘটে)।