पुरा शक्तेरानयने चक्षुः शक्तं न वेति वा ।
तस्यापि शक्तेः कल्प्यत्वे भवत्यानन्त्यसंगमः ॥२६॥
purā śakterānayane cakṣuḥ śaktaṃ na veti vā |
tasyāpi śakteḥ kalpyatve bhavatyānantyasaṃgamaḥ
(এবং জিজ্ঞাসা কর:) পূর্বে শক্তি আনয়নে চক্ষু শক্ত (সমর্থ) কি না? যদি তাহারও জন্য আর এক শক্তি কল্প্য হয়, তবে অনন্ত প্রত্যবস্থার (অনবস্থার) সংগম উপস্থিত হয়।