यद्यौष्ण्याव्यतिरेकत्वे दृष्टान्तो दाहकाश्रयात् ॥८॥
yadyauṣṇyāvyatirekatve dṛṣṭānto dāhakāśrayāt
(আমরা উত্তর করি:) দৃষ্টান্ত (বরং আমাদেরই সমর্থন করে) — যেহেতু উষ্ণতা (অগ্নি হইতে) অব্যতিরিক্ত (অপৃথক্), (অগ্নি অগ্নিই থাকে) তাহার আশ্রয়ের দাহকত্বের কারণে (— তদ্রূপ শিবও তাঁহার অপৃথক্ শক্তি কখনও হারান না)।