Verses on the Recognition of the Lord9.6
सर्वत्राभासभेदो ऽपि भवेत् कालक्रमाकरः
विच्छिन्नभासः शून्यादेर् मातुर् भातस्य नो सकृत् ॥६॥
sarvatrābhāsabhedo 'pi bhavet kālakramākaraḥ
vicchinnabhāsaḥ śūnyāder mātur bhātasya no sakṛt
— সর্বত্র ; — আভাসভেদ, প্রতিভাসের পার্থক্য ; — অপি, ও ; — হইতে পারে ; — কালক্রমের আকর (উৎস) ; — বিচ্ছিন্ন-ভাস (যাঁহার প্রকাশ মাঝে মাঝে বিঘ্নিত) ; — শূন্যাদির, শূন্য প্রভৃতির ; — (সীমিত) প্রমাতার ; — যিনি ভাসেন (প্রকাশ পান) ; — একবারে নহে, যুগপৎ নহে সর্বত্র আভাসভেদও কালক্রমের আকর (উৎস) হইতে পারে; (এই ভেদ) শূন্যাদির — যে (সীমিত) প্রমাতা একবারে নহে, বিচ্ছিন্নভাবে ভাসেন — তাঁহার (পক্ষেই)।