Verses on the Recognition of the Lord· 14.8 / 20

Verses on the Recognition of the Lord14.8

14.8
शून्याद्यबोधरूपास् तु कर्तारः प्रलयाकलाः तेषां कार्मो मलो ऽप्य् अस्ति मायीयस् तु विकल्पितः ॥८॥
śūnyādyabodharūpās tu kartāraḥ pralayākalāḥ teṣāṃ kārmo malo 'py asti māyīyas tu vikalpitaḥ
— শূন্যাদি অবোধরূপ (শূন্য প্রভৃতি অজ্ঞ অবস্থাযুক্ত) ; — তু, কিন্তু ; — (তথাপি) কর্তা ; — প্রলয়াকল (প্রলয়াকেবল, যাঁহারা প্রলয়ে নিঃসঙ্গ) ; — তাঁহাদের ; — কার্ম মল ; — অপি, ও ; — আছে, বিদ্যমান ; — মায়ীয় (মায়ীয় মল) ; — তু, কিন্তু ; — বিকল্পিত (কেবল বীজরূপে অবশিষ্ট)

কিন্তু শূন্যাদি অবোধরূপ অথচ কর্তা (যাঁহারা), তাঁহারা প্রলয়াকল; তাঁহাদের কার্ম মলও আছে, কিন্তু মায়ীয় (মল কেবল) বিকল্পিত (বীজরূপে স্থিত)।