सर्वे भावाः परमेश्वरतेजोमया इति रूढविकल्पप्राप्त्यै परमेशसंविदनलतेजसि समस्तभावग्रासरसिकताभिमते तत्तेजोमात्रावशेषत्वसहसमस्तभावविलापनं होमः
Transliteration (IAST)
sarve bhāvāḥ parameśvaratejomayā iti rūḍhavikalpaprāptyai parameśasaṃvidanalatejasi samastabhāvagrāsarasikatābhimate tattejomātrāvaśeṣatvasahasamastabhāvavilāpanaṃ homaḥ
'সমস্ত ভাব পরমেশ্বরের তেজোময়' — এই রূঢ় (দৃঢ়মূল) বিকল্পের প্রাপ্তির জন্য, সমস্ত ভাব-গ্রাসে রসিকতা-অভিমত পরমেশের সংবিৎ-অনল-তেজে, কেবল সেই তেজোমাত্র অবশেষ থাকিবার সহিত সমস্ত ভাবের বিলাপন (বিলয়) — ইহা হোম।