तत्र का शान्तता ब्रूहि शक्तेः किं वस्तुता न ते ।
वस्तुता चेत्तथाभूतशक्तित्रितयसंगमः ॥५६॥
tatra kā śāntatā brūhi śakteḥ kiṃ vastutā na te |
vastutā cettathābhūtaśaktitritayasaṃgamaḥ
(আমরা উত্তর করি:) সেখানে কী (বিশেষ) শান্ততা, বল দেখি? শক্তির কি বস্তুতা (সত্যত্ব) তোমার নিকট নাই? আর যদি বস্তুতা থাকে, তবে (সেখানেও) সেইরূপ শক্তিত্রয়ের সংগম (আছে — সুতরাং দুই অবস্থা স্বরূপত ভিন্ন নহে)।