ata eva yad apy uktaṃ kriyā naikasya sakramā
eketyādi pratikṣiptaṃ tad ekasya samarthanāt
— এই কারণেই; — যাহা ও (পূর্বপক্ষ কর্তৃক উক্ত); — উক্ত হইয়াছিল (বিরোধী বলিয়াছিল); — ক্রিয়া; — এক (কর্তার) নহে; — সক্রম হওয়ায়, ক্রমান্বিত বলিয়া; — '(আবার) এক (নহে)'; — ইত্যাদি, প্রভৃতি; — খণ্ডিত, প্রতিক্ষিপ্ত; — তাহা; — এক (প্রমাতার); — সমর্থনবশতঃ (প্রতিষ্ঠা দ্বারা)
এই কারণেই (পূর্বপক্ষ কর্তৃক) যাহা উক্ত হইয়াছিল — 'ক্রিয়া এক (কর্তার) নহে, কারণ তাহা সক্রম', 'এক নহে' — ইত্যাদি, তাহা এক (প্রমাতার) সমর্থন দ্বারা খণ্ডিত হইল।