— সেই এককে; — আমরা স্মরণ করি; — সেই এককে; — আমরা জপ করি; — সেই এককে; — জগৎসাক্ষীরূপ; — আমরা নমস্কার করি; — সেই এক সৎ; — নিধান (পরম আশ্রয়); — নিরালম্ব (নিরবলম্ব); — ঈশকে; — ভবাম্ভোধির (সংসারসাগরের) পোত (নৌকা); — শরণ্য (আশ্রয়যোগ্য); — আমরা যাই, গমন করি
সেই এককে আমরা স্মরণ করি, সেই এককে জপ করি, সেই জগৎসাক্ষীরূপ এককে নমস্কার করি; সেই এক সৎ, নিধান, নিরালম্ব ঈশ, ভবাম্ভোধির পোত, শরণ্য — তাঁহার নিকট আমরা যাই।