कल्पितस् तु कार्यकारणभावः परमेशेच्छया नियतिप्राणया निर्मितः स च यावति यदा नियतपौर्वापर्यावभासनं सत्य् अपि अधिके स्वरूपानुगतम् एतावत्य् एव तेन योगीच्छातो ऽपि अङ्कुरो बीजाद् अपि स्वप्नादौ घटादेर् अपीति
Transliteration (IAST)
kalpitas tu kāryakāraṇabhāvaḥ parameśecchayā niyatiprāṇayā nirmitaḥ sa ca yāvati yadā niyatapaurvāparyāvabhāsanaṃ saty api adhike svarūpānugatam etāvaty eva tena yogīcchāto 'pi aṅkuro bījād api svapnādau ghaṭāder apīti
কিন্তু কল্পিত কার্য-কারণ-ভাব নিয়তি-প্রাণা (নিয়তিই যাহার প্রাণ) পরমেশ-ইচ্ছায় নির্মিত। এবং তাহা ততটুকু এবং তখনই, যখন নিয়ত পৌর্বাপর্যের (পূর্ব-পর-ক্রমের) অবভাসন হয়; অধিক (কিছু) থাকিলেও এতটুকুই স্বরূপ-অনুগত। সেই কারণে অঙ্কুর যোগীর ইচ্ছা হইতেও (জন্মে), বীজ হইতেও; ঘট প্রভৃতিও স্বপ্নাদিতেও।