पृथिव्यादिकल्पनया कल्पनावान् शिवो भवेत् ।
शिवतत्त्वे सानुभवे पश्यन्तीतुल्यता तदा ॥३०॥
pṛthivyādikalpanayā kalpanāvān śivo bhavet |
śivatattve sānubhave paśyantītulyatā tadā
(আপত্তি:) পৃথিব্যাদিরূপে কল্পিত হইয়া শিব কল্পনাবান্ (মিথ্যা কল্পনার বিষয়) হইবেন; এবং তখন শিবতত্ত্ব সানুভব (অনুভবযুক্ত) হইলে, (নিন্দিত) পশ্যন্তীর সহিত তুল্যতা (ঘটে)।