गीतासु विश्वरूपत्वमत एव प्रदर्शितम् ।
द्वयोरप्यनयोर्युक्तिः पक्षयोर्नोपपद्यते ॥२०॥
gītāsu viśvarūpatvamata eva pradarśitam |
dvayorapyanayoryuktiḥ pakṣayornopapadyate
এবং এই কারণেই গীতায় (তাঁহার) বিশ্বরূপত্ব প্রদর্শিত। (তথাপি) এই উভয় পক্ষেরই যুক্তি উপপন্ন নহে (— যাহা পরবর্তী শ্লোকে দেখানো হইবে)।