पातञ्जलादीश्वरेण न साम्यमविभेदतः ।
इह तद्वन्न विज्ञेयं तस्मात्सर्वं स्थितः शिवः ॥९९॥
pātañjalādīśvareṇa na sāmyamavibhedataḥ |
iha tadvanna vijñeyaṃ tasmātsarvaṃ sthitaḥ śivaḥ
পাতঞ্জল প্রভৃতি (যোগ)-এর ঈশ্বরের সহিত সাম্য নাই, কারণ (আমাদের) অবিভেদ (অভেদমত); এখানে (শিব) তাহার ন্যায় (পৃথক্ ঈশ্বররূপে) জ্ঞাতব্য নহেন। অতএব শিবই সমস্তরূপে অবস্থিত।