The Great Liberation Tantra2.39
तत्सत्यतामुपाश्रित्य सद्वद्भाति पृथक् पृथक् ।
तेनैव हेतुभूतेन वयं जाता महेश्वरि ॥३९॥
tatsatyatāmupāśritya sadvadbhāti pṛthak pṛthak |
tenaiva hetubhūtena vayaṃ jātā maheśvari ||39||
— তাঁহার সত্যতা ; — আশ্রয় লইয়া ; — সদ্-এর ন্যায়, সত্যবৎ ; — প্রতিভাত হয়, প্রকাশিত হয় ; — প্রত্যেক বস্তু পৃথক্ পৃথক্ ; — সেই হেতু দ্বারাই ; — যাহা হেতুভূত হইয়াছে ; — আমরা ; — জাত হইয়াছি ; — হে মহেশ্বরি তাঁহার সত্যতার আশ্রয় লইয়া প্রত্যেক বস্তু পৃথক্ পৃথক্ সদ্-এর ন্যায় প্রতিভাত হয়; হে মহেশ্বরি, সেই হেতুভূত (তত্ত্ব) দ্বারাই আমরাও জাত হইয়াছি।