यदा तु तस्मिन्न् एव प्रमातृविश्रान्तिगते प्रमातुः पूर्णतौन्मुख्यात् तद्द्वारेण पूर्णतोन्मुखतया भानं तदा तुर्यावस्था सा च रूपं दृशाहम् इत्य् एवंविधम् अंशत्रयम् उत्तीर्य पश्यामीति अनुपायिका प्रमातृता स्वातन्त्र्यसारा नैकट्यमध्यत्वदूरत्वैः प्रमातृप्रमाणप्रमेयताभिषेकं ददती तदवस्थात्रयानुग्राहकत्वात् त्रिभेदा
Transliteration (IAST)
yadā tu tasminn eva pramātṛviśrāntigate pramātuḥ pūrṇataunmukhyāt taddvāreṇa pūrṇatonmukhatayā bhānaṃ tadā turyāvasthā sā ca rūpaṃ dṛśāham ity evaṃvidham aṃśatrayam uttīrya paśyāmīti anupāyikā pramātṛtā svātantryasārā naikaṭyamadhyatvadūratvaiḥ pramātṛpramāṇaprameyatābhiṣekaṃ dadatī tadavasthātrayānugrāhakatvāt tribhedā
কিন্তু যখন সেই প্রমাতৃ-বিশ্রান্তি-গত (অবস্থায়)-ই প্রমাতার পূর্ণতা-ঔন্মুখ্য (পূর্ণতার অভিমুখতা) হইতে, তাহার দ্বারা পূর্ণতা-অভিমুখরূপে ভান হয়, তখন তুর্য-অবস্থা। আর তাহা অনুপায়িকা (উপায়-নিরপেক্ষ) প্রমাতৃতা, স্বাতন্ত্র্য-সার — 'রূপকে দৃশা (দর্শনের দ্বারা) আমি দেখি' — এইরূপ অংশ-ত্রয় অতিক্রম করিয়া দর্শন করে; নৈকট্য, মধ্যত্ব ও দূরত্বের দ্বারা প্রমাতৃতা, প্রমাণতা ও প্রমেয়তার অভিষেক প্রদান করিয়া, সেই অবস্থা-ত্রয়ের অনুগ্রাহক হওয়ায় ত্রিভেদা।