The Essence of the Tantra· 6.29 / 82

The Essence of the Tantra6.29

6.29

चतुर्युगानाम् एकसप्तत्या मन्वन्तरम् मन्वन्तरैः चतुर्दशभिः ब्राह्मं दिनं ब्रह्मदिनान्ते कालाग्निदग्धे लोकत्रये अन्यत्र च लोकत्रये धूमप्रस्वापिते सर्वे जना वेगवद् अग्निप्रेरिता जनलोके प्रलयाकलीभूय तिष्ठन्ति

Transliteration (IAST)

caturyugānām ekasaptatyā manvantaram manvantaraiḥ caturdaśabhiḥ brāhmaṃ dinaṃ brahmadinānte kālāgnidagdhe lokatraye anyatra ca lokatraye dhūmaprasvāpite sarve janā vegavad agnipreritā janaloke pralayākalībhūya tiṣṭhanti

— চতুর্যুগের একসত্তরে ; — মন্বন্তর (এক মনুর যুগ) ; — চতুর্দশে (চৌদ্দ মন্বন্তরে) ; — ব্রহ্মার একটি দিন ; — কালাগ্নিতে দগ্ধ ; — লোকত্রয়ে (ত্রিভুবনে) ; — ধূমে প্রস্বাপিত (নিদ্রিত) ; — বেগবৎ অগ্নি-প্রেরিত হইয়া ; — জনলোকে ; — প্রলয়াকল (প্রলয়ে সুপ্ত জীব) হইয়া ; — অবস্থান করে, থাকে

চতুর্যুগের একসত্তরে এক মন্বন্তর; চতুর্দশ মন্বন্তরে এক ব্রাহ্ম দিন। ব্রহ্মার দিনের অন্তে কালাগ্নিতে দগ্ধ লোকত্রয়ে এবং অন্য লোকত্রয় ধূমে প্রস্বাপিত (নিদ্রিত) হইলে, সমস্ত জন বেগবৎ অগ্নি-প্রেরিত হইয়া জনলোকে প্রলয়াকলীভূত হইয়া অবস্থান করে।